Online Delivery

জুম্ টেকনোলজি অনলাইন ডেলিভারির শর্তাবলি


  • বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
  • অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/ কুরিয়ার চার্জ প্রযোজ্য।
  • আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করে থাকি।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময় ১ থেকে ৩ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
  • পেমেন্ট কনফার্মেশনের এসএমএস পাবার পর ৩ দিনের মধ্যে ক্রেতাকে পেমেন্ট করতে হবে। এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
  • অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।
  • নির্দিষ্ট ফ্ল্যাট এ গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিং এর মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।
  • ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ক্রেতা যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছেন অবশ্যই সেই কার্ডের স্বচ্ছ ছবি এবং কার্ডহোল্ডারের ভোটার আইডি / ন্যাশনাল আইডি / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট এর স্বচ্ছ ছবি আমাদের অফিশিয়াল ইমেইল অথবা ফেসবুক পেজে পাঠাতে হবে। (ছবিতে অবশ্যই কার্ড নাম্বারের প্রথম এবং শেষ ৪ ডিজিট স্পষ্ট বুঝা যেতে হবে)
  • ইন্টারন্যাশনাল কার্ডে কোন ইএমআই(EMI) প্রযোজ্য নয়।
  • ওয়েবসাইট এর কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্য/সর্বোচ্চ খুচরা মূল্যের সাথে অসঙ্গতিপূর্ণ থাকলে সেই পন্যের অর্ডারটি জুম্ টেকনোলজি কর্তৃপক্ষ সম্মানিত ক্রেতাকে অবগত করে বা না করে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

জুম্ টেকনোলজি অনলাইন শপে অর্ডার করে ক্রেতা তার পণ্যটি যেকোনো শপ থেকে স্টোর পিক করতে পারবে। এক্ষেত্রে -

  • অবশ্যই এজেন্টের কনফার্মেশন পর প্রদত্ত সময়ে শপ থেকে পণ্য রিসিভ করতে হবে।
  • এডভান্স পেমেন্ট করে পণ্য বুক না করলে যেকোনো সময় পণ্যের স্টক / মূল্য পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে ক্রেতাকে পরিবর্তিত মূল্যে পণ্য ক্রয় করতে হবে।
  • কনফার্মেশনের ৩ দিন এবং পেমেন্ট করে বুক করা অর্ডার এর পণ্য ১৫ দিনের মধ্যে ক্রেতা রিসিভ না করলে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে কেন্সেল হয়ে যাবে। এক্ষেত্রে পেমেন্ট রিফান্ড হলে ক্রেতাকে রিফান্ড চার্জ প্রদান করতে হবে।

জুম্ টেকনোলজি এক্সপ্রেস ডেলিভারির শর্তাবলি


  • শুধুমাত্র পণ্য নির্দিষ্ট স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারিতে অর্ডার নেয়া হয়ে থাকে।
  • অর্ডার কনফার্মের সময় থেকে ২৪ কর্মঘণ্টার মধ্যে এক্সপ্রেস ডেলিভারি করে দেয়া হয়, এবং ডেলিভারি করতে ২৪ কর্মঘন্টার বেশি সময় লাগলে ক্রেতাকে কোন ডেলিভারি চার্জ বহন করতে হবে না। (শর্ত প্রযোজ্য)
  • ডেলিভারি চার্জ পণ্যের আকার এবং ওজনের উপর নির্ভর করবে। অর্ডার কনফার্ম করার পূর্বে আমাদের এজেন্ট কল করে ডেলিভারি সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করবেন।
  • এক্সপ্রেস ডেলিভারি উক্ত দিন দুপুর ১২টার আগে কনফার্ম করলে সেই দিনেই ডেলিভারি করে দেয়া হবে।
  • নির্দিষ্ট দিনে দুপুর ১২ টার পর এক্সপ্রেস ডেলিভারি কনফার্ম করলে তা পরবর্তী দিন ডেলিভারি দেয়া হবে।
  • ঢাকার বাইরে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে অর্ডার কনফার্মেশনের ২৪ ঘণ্টার মধ্যে কুরিয়ারে হস্তান্তর করা হবে।
  • এক্সপ্রেস ডেলিভারিতে কোন প্রকার ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নয়।

রিফান্ড এবং রিটার্ণ পলিসি সম্পর্কিত তথ্য জানতে

এখানে ক্লিক করুন

বিস্তারিত জানতে কল করুন - +8801833-683516 (সকাল ৯টা থেকে রাত ৮টা)